1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের উদ্দোগে পাবনার ভোট কেন্দ্র পরিচালকদের সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনের ভোট কেন্দ্র পরিচালকদের সমাবেশ অনুষ্ঠিত।

পাবনা সদর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আগামী নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শনিবার( ১২ এপ্রিল)স্থানীয় আলহাজ্ব আছির উদ্দিন সরদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নির্বাচনের আসন পরিচালক মোঃ আব্দুল্লাহ আবু সালেহ মোঃ আব্দুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ৭২ পাবনা -৫ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম ফয়সাল, পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ আব্দুল লতিফ,পাবনা সদর উপজেলার আমীর মাওলানা আব্দুর রব, নায়েবে আমির খন্দকার মাওলানা জাকারিয়া, পাবনা পৌর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ একরামুল হক প্রমূখ।
বক্তারা ভোটারদের আকৃষ্ট করার জন্য ব্যক্তি যোগাযোগ সামাজিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। ভোটের দিন ভোট প্রদানে ভোটারদের সহযোগিতা প্রদানের প্রয়োজনীয় পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ