1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ, থানার ফটকে অবস্থান

  • প্রকাশকাল: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরত ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী গ্রাহকেরা।

আজ রোববার সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা।

মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির আহবায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির সদস্য সোনা মোল্লা ও ভুক্তভোগী আমানতকারীরা।

আন্দোলনকারী গ্রাহকেরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেওয়ায় মাদারগঞ্জ শহরের সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত বিভিন্ন সমবায় সমিতির গ্রাহকেরা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সমিতিগুলোর গ্রাহকেরা থানার সামনে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে থানার সামনের সড়কটিও তারা অবরোধ করেছেন। সড়কটি ছেড়ে দেওয়ার জন্যে কথাবার্তা চলছে আন্দোলনকারীদের সঙ্গে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ