1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগর পূবাইল একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের অভিযান, ইয়াবা উদ্ধার; আদালতে পাঠানো হলো ৮ আসামিকে একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম ভারী বর্ষণে ঘর হারিয়ে নিঃস্ব সহিদুল মোড়ল, পাশে দাঁড়ালো ডুমুরিয়া উপজেলা প্রশাসন সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর মানহানিকর পোষ্ট : থানায় জিডি শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ পরিবহন মালিক-শ্রমিক ৫০০ ইয়াবাসহ ডিবির হাতে ব্যবসায়ী আটক কিড়িয়া সিমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। এমপি মোঃ আক্তারুজ্জামান বাচ্চুর ক্ষমতা ও দাপটের কাছে সরকারী পরিপত্র ও নীতিমালা যেন নিছক কচুরিপানাঃ চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন এসপি গৌতম কুমার বিশ্বাস সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

বৈসু উপলক্ষে ঠাকুরছড়ায় ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন – চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

  • প্রকাশকাল: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
বৈসু উপলক্ষে ঠাকুরছড়াতে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করলেন খাগড়াছড়ি জেলাপরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
“আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়”—এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা সদর ঠাকুরছড়া নতুন বাজার মাঠে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে গেইটে রঙিন ফিতা কেটে, রঙিন বেলুন উড়িয়ে ও মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বৈসু উদযাপন কমিটি, ঠাকুরছড়া নতুন বাজার এলাকার আয়োজনে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন ওয়ারেন্ট অফিসার ননী ব্রত ত্রিপুরা।

বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের স্বামী ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, প্রাক্তন জেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা, সমাজসেবক অরুন বিকাশ ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবক পুলক নারায়ণ ত্রিপুরা।
আলোচনা সভা শেষে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলা ‘সুকৈ’ এবং বিবাহিত বনাম অবিবাহিত মহিলা-পুরুষদের দড়ি টানাটানি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন – “জাতির উন্নয়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। সংস্কৃতি চর্চা, খেলাধুলা, উৎসব—সবকিছুই শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে হবে। শুধু উৎসবে আনন্দ করলেই হবে না, ছেলেমেয়েদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সমাজে প্রতিহিংসা ও নেতিবাচক মনোভাব পরিহার করতে হবে। কারণ প্রতিহিংসা কখনও জাতি, সমাজ কিংবা এলাকার কল্যাণ বয়ে আনে না। সকলকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠান শেষে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গণ। এ সময় ত্রিপুরা সম্প্রদায়ের নারী-পুরুষদের নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বর্ণিল সাজে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ