1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর মানহানিকর পোষ্ট : থানায় জিডি

  • প্রকাশকাল: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মীরসরাই প্রতিনিধি :: মীরসরাই উপজেলার স্বনামধন্য গনমাধ্যমকর্মী জাবেদ হোসাইন এর নামে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করার অভিযোগ উঠে আইয়ুব নামে জনৈক ইয়াবা ব্যবসায়ী বিরুদ্ধে। সাংবাদিক জাবেদ উক্ত ঘটনায় মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী সাংবাদিক মো: জাবেদ হোসাইন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকার বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক দেশের কথা পত্রিকার মীরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য।

তাঁর দেয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৬ মে -২৬ ইং ইয়াবা ব্যবসায়ী মোঃ আইয়ুব নবী (৩১) মীরসরাই থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করিলে উক্ত সংবাদটি অনলাইন নিউজ চ্যানেল “বড় তাকিয়া নিউজ” সংবাদের নিউজ পোস্ট করে উক্ত ঘটনার জের ধরে ইয়াবা ব্যাবসায়ী মোঃ আইয়ুব (৩১) জেল হইতে ছাড়া পেয়ে এলাকায় এসে পুনরায় ইয়াবা ব্যাবসা শুরু করে।

গত ১৫ জুলাই রাত অনুমান সাড়ে ৯টার সময়, ইয়াবা খেয়ে তার ফেসবুক আইডি “Md Ayub” থেকে ” সাংবাদিক জাবেদ এর বাড়ি থেকে মাদক কারবারী রুবেল আটক” মর্মে পোস্ট করিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানীকর পোস্ট করা হয়েছে।
অভিযুক্ত ইয়াবা কারবারি মোঃ আইয়ুব নবী (৩১) মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের লাল মিয়া মাঝি বাড়ির মৃত শামছুল আলমের ছেলে।
ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো জানান, ভিডিও ও লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি এই বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত ইয়াবা কারবারি আইয়ুব বলেন, আমি ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে সেই নিউজ করে সে জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ নিয়ে পোস্ট করেছি।

মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ