1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন এসপি গৌতম কুমার বিশ্বাস

  • প্রকাশকাল: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

‘সুস্থ পুলিশ, সক্ষম পুলিশ, জনবান্ধব পুলিশ’ গড়ার প্রত্যয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, পুলিশ লাইন্সের আরআই মো. আমিনুল ইসলাম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইন, শিবগঞ্জ থানার ইনচার্জ মোঃ মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় সুধীজন এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টকে ঘিরে পুলিশ লাইন্স মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালনের জন্য সাহস ও পেশাদারিত্বের পাশাপাশি প্রয়োজন শারীরিক সক্ষমতা এবং দৃঢ় মানসিক শক্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই জেলা পুলিশের নিয়মিত ক্রীড়া চর্চার অংশ হিসেবে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “যে পুলিশ মাঠে শক্তিশালী, সে জনগণের সেবায় ও অপরাধ দমনে আরও বেশি শক্তিশালী।” তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং দলগত ঐক্য, শৃঙ্খলা ও কর্মস্পৃহা আরও জোরদার করবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুস্থ, সক্ষম ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার এ উদ্যোগ সফল করতে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ