নিজস্ব প্রতিবেদক ,
মন্ত্রী পরিষদ বিভাগ, নিকার শাখা, পত্র স্মারক নং- মপবি/নিকার/১(৩)/২০০৪/১৮৫/(২৫০), তাং ২৪/১০/২০০৪ প্রকশিত “নতুন উপজেলা” স্থাপনে সংশোধিত নীতিমালা সংক্রান্ত পরিপত্র মোতাবেক শর্তসমুহের আলোচনায় “উপজেলা সদর দপ্তরে স্থান নির্বাচন: বিষয়ে ক্রমিক নং ৩-এ স্পষ্ট উদ্ধৃতিঃ
(ক) উপজেলা সদরের স্থান সাধারণত উপজেলার কেন্দ্রস্থলে হইবে; ইহার সাথে আন্তঃ ইউনিয়ন ও জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকা আবশ্যক;
(খ) সদর দপ্তর নদীভাঙ্গনমুক্ত এলাকায় হইবে;
(গ) প্রস্তাবিত সদর দপ্তর এলাকায় উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা ও ব্যাংক কাছাকাছি নির্মাণ/স্থাপনের সুযোগ থাকিতে হইবে;
(ঘ) প্রস্তাবিত স্থানে হাটবাজার বা ব্যবসা কেন্দ্র, পোষ অফিস, স্কুল, কলেজ, স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, থানা, ব্যাংক, মাদ্রাসা, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, বিদ্যুতের সুবিধা ইত্যাদি ইতিমধ্যে থাকিলে তা ইতবাচক বিষয় হিসাবে গণ্য হইবে;
(ঙ) উপজেলা কমপ্লেক্সের জন্য চার তলা ভবন নির্মাণের উপযোগী বা উপযোগী করিবার মত যোগ্য জায়গা থতাকিতে হইবে। সাধারণত নিচু জায়গা কে নিরুৎসাহিত করা হইবে;
(চ) উপজেলা কমপ্লেক্সের জন্য সর্বোচ্চ ৫.০০ (পাঁচ) একর জমির ব্যবস্থা রাখিতে হইবে।তবে নতুন ভাবে পুকুর খনন করা প্রয়োজন হইলে অতিরিক্ত ১.০০ (এক) একর জমির সংস্থান রাখা যাইতে পারে;
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি নেতৃত্বাধীন বর্তমান সরকার ঘোষিত নবগঠিত ৩টি উপজেলার মধ্যে ‘দক্ষিণ গফরগাঁও’ ১টি। নবগঠিত “দক্ষিণ গফরগাঁও” উপজেলার স্থান নির্বাচনে সরকারী পরিপত্রের নির্দেশণা সম্পূর্ণরূপে অগ্রাহ্য করিয়া এমপি মোঃ আক্তারুজ্জামান বাচ্চু সাহেব একক সিদ্ধান্তে উভয় উপজেলায় বিতর্কে জরিয়েছেন। এ যেন রক্ষক হয়ে নিজেই ভক্ষক সেজেছেন। দক্ষিণ গফরগাঁও এর সবেচেয়ে মধ্যবর্তী স্থান হিসাবে দত্তেরবাজার বাজার ইউনিয়নের পাগলা মৌজার বাজারে পাগলা থানা কমপ্লেক্স ভবনে দায়িত্বরত পুলিশ টহলে ৮ ইউনিয়নের জননিরাপত্তা কার্যক্রম চলমান। পাগলা বাজার দক্ষিন গফরগাঁও এর একটি অন্যতম সম্ভাবনাময় বাণিজ্য কেন্দ্র হিসাবে ইতিমধ্যেই বিবেচিত। এই বাজারে অবস্থানরত ব্যবসায়িরা কোন সময়ই চাঁদাবাজ ও ক্ষমতাসীন দলের প্রভাবে নির্যাতিত হননি। অপার সম্ভাবনাময় এই বাজারকে ঘিরে ১টি সরকারী ও ২টি বেসরকারী ব্যাংক, ২টি উচ্চ বিদ্যালয় (১টি বালক ও ১টি বালিকা), ১টি দাখিল মাদ্রাসা, ১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি সাব-রেজিষ্ট্রী অফিস, পোষ অফিস, দত্তেরবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ পূর্ণাঙ্গ থানাসহ পাগলা বাজারে প্রায় ৭/৮শতাধিক ব্যক্তি মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান (দোকান-পাট) থাকা সত্বেও পাগলা মৌজা বা আশেপাশের মৌজায় উপজেলা সদরে স্থান নির্বাচন না করে এমপির সাহেব ক্ষমতার অপব্যবহার করে তার নিজ ইউনিয়ন ও বাড়ীর সন্নিকটে থাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজাকে চুড়ান্ত করে গেজেট প্রকাশ করা অভিযোগ উঠেছে। কথা থাকে যে- এমপি’রা যেখানে দেশের আইন প্রনেতা আবার এমপি’ই কি করে দেশের আইন ভঙ্গকারীদের ভূমিকায় থাকতে পারে, এ কেমন নীতি। স্থানীয় জনগোষ্ঠীর উদ্বেগ- এমপি‘র মন খুশি করার জন্যই কি ডিসি ও ইউএনও কে সরকার পদায়ন করেছেন? কি কারনে? কি করে ডিসি ও ইউএনও- পাগলা থানা ও এর আশেপাশের মৌজাকে উপেক্ষা করে নয়াবাড়ী মৌজাকে নির্বাচন করার সুপারিশ করতে পারে? পরিপত্রের ৬টি শর্তের কেবল (ক) এবং (খ) শর্ত ছাড়া বাকি ৪টি শর্ত নয়াবাড়ী মৌজা কে স্পষ্ট নেতিবাচক ইঙ্গিত করেছে। অথচ নবগঠিত “দক্ষিন গফরগাঁও” উপজেলার সাথে আন্তঃ ইউনিয়নের যোগাযোগের সবচেয়ে মধ্যবর্তী স্থান হলো পাগলা বাজার। আর পাগলা মৌজা দিকে পরিপত্রের সবকয়টি শর্ত ইতিবাচক ইঙ্গিত থাকার পরও পাগলা থানার নিকটবর্তী আশেপাশের থাকা বালিপাড়া, ময়মল, দক্ষিন্নপাড়া, ময়রা ও কণ্যামন্ডল মৌজাকে উপেক্ষা করে থানা কমপ্লেক্স হতে ৫.২ কিঃমিঃ দূরে নয়াবাড়ী বিরাণভূমিতে নবগঠিত উপজেলা সদর করার কি বাস্তবতা থাকতে পারে? একটি প্রশাসনিক সদর দপ্তর জনকল্যাণ্য ও জন নিরাপত্তাকে অগ্রাধিকার না দিয়ে কেবল এমপি‘র একক ব্যক্তি সিদ্ধান্তেই যদি হইবে তবে সরকার কেন এই পরিপত্র জারি করবে? যার প্রয়োগ করে না সরকারের প্রশাসন। ডিসি (ময়মনসিংহ), ইউএনও (গফরগাঁও), এসিল্যান্ড (গফরগাঁও) কে দিয়ে এমপি যদি সবই একক ইচ্ছায় অসত্যকে সত্য বলে করিয়ে নিতে পারে তবে সরকারের পরিপত্র ও নীতিমালার প্রয়োজনীত কি? প্রশাসনের উর্ধ্বত্বন ব্যক্তিগন যদি পরিপত্রের নির্দেশনা অমান্য করেন, তাহলে সাধারণ জনগন/মানুষ রাষ্ট্রের উপর কতটুকু আস্থা রাখবে?
এমতাবস্থায় বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির ও স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের নিকট স্থানীয় জনসাধারনের বিনীত আবেদন এহেন পরিস্থিতিতে সরকারের একজন সিনিয়র সচিব পদমর্যদার ব্যক্তিকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতঃ নবগঠিত উপজেলার ভৌগলিক সীমা-রেখার প্রকৃত ক্যাচম্যাপ করে আন্তঃ ইউনিয়নের সবচেয়ে মধ্যবর্তী স্থানকে অগ্রাধিকার নিশ্চিত করে এবং পরিপত্রের সকল শর্তপ্রতিপালন সাপেক্ষে নগঠিত “দক্ষিণ গফরগাঁও” উপজেলার সদর দপ্তরের স্থান পুনঃ নির্বাচনের জন্য যথাযথ নির্দেশণা দিয়ে এর সুষ্ঠু সমাধান দিবেন।
Leave a Reply