1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর মহানগর পূবাইল একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অপরাধ দমনে সেনবাগ থানা পুলিশের অভিযান, ইয়াবা উদ্ধার; আদালতে পাঠানো হলো ৮ আসামিকে একটি ড্রেন বন্ধ, জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর সদরের ৫ গ্রাম ভারী বর্ষণে ঘর হারিয়ে নিঃস্ব সহিদুল মোড়ল, পাশে দাঁড়ালো ডুমুরিয়া উপজেলা প্রশাসন সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর মানহানিকর পোষ্ট : থানায় জিডি শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ পরিবহন মালিক-শ্রমিক ৫০০ ইয়াবাসহ ডিবির হাতে ব্যবসায়ী আটক কিড়িয়া সিমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার। এমপি মোঃ আক্তারুজ্জামান বাচ্চুর ক্ষমতা ও দাপটের কাছে সরকারী পরিপত্র ও নীতিমালা যেন নিছক কচুরিপানাঃ চাঁপাইনবাবগঞ্জে ‘পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করেন এসপি গৌতম কুমার বিশ্বাস সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

গাজীপুর মহানগর পূবাইল একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশকাল: শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী : গাজীপুর মহানগর পুবাইল একাদিক রাস্তা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের উপস্থিতিতে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উন্নয়ন প্রকল্পগুলোর আওতায় ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত সড়ক উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়কের উন্নয়ন, হারবাইদ এলাকার বিভিন্ন সড়কের সংস্কার, কালু মার্কেট ও কলেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং বিভিন্ন সড়ক প্রশস্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন সূত্র জানায়, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ-সংক্রান্ত ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যান চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনেও এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার অবকাঠামো উন্নয়নের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ