1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাকসামে বাস চালকের ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

সারিয়া চৌধুরী, লাকসামঃ
মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে বাস চালানোবস্হায় ৩ এপ্রিল রাত
৮ টার দিকে লাকসাম বাইপাসে সেনাবাহিনীর একটি টিম ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে যানবাহন তল্লাশির সময়, নোয়াখালী থেকে আগত একটি বাসের চালক পারভেজ জোমাদ্দার (২৮) এর কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়।
এসময় পারভেজ জোমাদ্দার মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে সুত্র জানিয়েছে। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একটি ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযুক্ত পারভেজ জোমাদ্দারকে ৫০০ টাকা জরিমানা এবং ৬ মাসের কারাদণ্ড দেয়।
সাজাপ্রাপ্ত পারভেজ জমাদ্দার লাকসাম থানা হেফাজতে রয়েছে। ৪ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে লাকসাম থানার ডিউটি অফিসার জানিয়েছেন। ঈদের আগ থেকেই লাকসাম বাইপাসে যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। যানজট নিরসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধার অভিযানে সেনাবাহিনীর ভূমিকা অগ্রণী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ