1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরে বিএনপির কার্যালয়ে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রীর অস্ত্র প্রদর্শন ও হুমকি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

মো: শামীম হোসেন, স্টাফ রিপোর্টার।
জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে ঢুকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং দলীয় নেতা-কর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সিরাজুল হক জেলা কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনসহ একদল অনুসারী নিয়ে কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। একপর্যায়ে তিনি প্রকাশ্যে একাধিকবার আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন এবং দলীয় নেতাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। ঘটনার পরপরই বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই এ ঘটনাকে ‘দলের ঐক্যের ওপর সরাসরি আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। কারণ বিষয়টি আমি ভালো করে জানি না। আগে জানি, তারপর কথা বলব।”

এ বিষয়ে সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ভাড়া চাইতে গেলে আমার ছেলে বাবুকে মারধর করেছে। “আমাকে মারতে আসছে। আমি আমার নিরাপত্তার জন্য অস্ত্র নিয়ে গেছি। আমি খালি হাতে যাব কেন? ওরা আমার বড় ছেলেকে মেরেছে। আমার বাবার জমি দখল করে পার্টি অফিস করেছে। এক কোটি বিশ লাখ টাকা ভাড়া বাকি আছে, ভাড়া দেয় না।”

এ ঘটনায় সিরাজুল হক বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আহবান করলেও রহস্যজনক কারনে বেলা সাড়ে ১১ টায় তা বাতিল করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক জেলা বিএনপির সাবেক আহবায়ক। তিনি ১৯৯১ সালে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ওই সময় স্বাস্থ্য উপমন্ত্রী ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ