1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ কমিটি বাতিলের দাবি

  • প্রকাশকাল: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোহাম্মদ আবু নাছের ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালীতে গুম, হত্যা, ও সন্ত্রাস ও সড়কে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ও অবৈধ জেলা শ্রমিক দলের কমিটি বাতিল এর দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে জেলা শ্রমিকদলের একাংশের নেতৃবৃন্দ।
শনিবার ( ২৯ মার্চ ) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শ্রমিক দলের সভাপতি মো.হেলাল উদ্দিন। এই সময়ে তার কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, তার কমিটি একমাত্র বৈধ কমিটি। কিন্তু জেলা শ্রমিক দলের সভাপতি দাবি করে দেলোয়ার হোসেন ও তার কমিটি সড়কে ও বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা এর প্রতিবাদ জানান এবং তারেক জিয়ার কাছে সুষ্ঠ বিচার দাবি করছেন।
তিনি আরো জানান, জেলা শ্রমিক দলের একটি পুর্ণাঙ্গ কমিটি বিএনপি ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নিকট অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তা অনুমোদনের অপেক্ষায় আছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা শ্রমিকদলের বৈধ সভাপতি দাবি করে দেলোয়ার হোসেন অভিযোগ নাকচ করে বলেন, ইতি পূর্বে হেলালকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তিনি আমাদের কমিটির কেউ নই। তার সাথে কোন শ্রমিক নাই। সে রাস্তার লোকজন নিয়ে এসে সাংবাদিক সম্মেলন করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ