1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বামীকে হত্যা: প্রেমিককে নিয়ে জেলে একসঙ্গে থাকতে চান মুসকান

  • প্রকাশকাল: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
স্বামী সৌরভ রাজপুতকে নৃশংসভাবে হত্যা করার পর এবার প্রেমিক সাহিল শুক্লাকে নিয়ে একসঙ্গে কারাগারে থাকতে চান মুসকান রাস্তোগি। তবে তার সেই দাবি প্রত্যাখান করেছে ভারতীয় জেল কর্তৃপক্ষ।

এক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, সাহিলকে অস্থির দেখাচ্ছে। তিনি ঠিকমতো ঘুমাচ্ছেন না। মেজাজও খিটখিটে। ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত। মুসকানেরও মন খারাপ। তারা অন্য কয়েদিদের সঙ্গে কোনো কথা বলছেন না। কারাগারে প্রথম দিনে মুসকান কিছুই খাননি। এরপর থেকে অবশ্য তিনি নিয়মিত খাবার খাচ্ছেন। তারা দু’জন বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

মিরাট পুলিশের এক সূত্র জানায়, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের রিমান্ড চাইবে।

উল্লেখ্য, ২০১৬ সালে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন মুসকান ও নৌ-কর্মকর্তা সৌরভ। তাদের ছয় বছরের একটি মেয়েও আছে। বিয়ের পর সৌরভের পরিবারের সঙ্গে মুসকানের সম্পর্ক তিক্ত হতে থাকে। এর জেরে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন সৌরভ।

২০১৯ সালে নিজের বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকিয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি। এর প্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সৌরভ। তবে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন। সৌরভ নৌবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির পর দু’বছর ধরে লন্ডনে কাজ করছিলেন। গত মাসে মেয়ের জন্মদিন পালন করতে দেশে আসেন।

পুলিশের সূত্রমতে, গত ৪ মার্চ সৌরভের ওপর মাদক প্রয়োগ করেন মুসকান। এরপর তাকে কুপিয়ে হত্যা করেন। এরপর তার দেহকে কেটে ১৫ টুকরো করা হয়। একটি প্লাস্টিকের ড্রামে সেগুলো ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়।

এরপর প্রেমিককে নিয়ে মানালি ঘুরতে যান মুসকান। সেখান থেকে সৌরভের ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তারা। পরে মুসকান তার পিতামাতার কাছে স্বীকার করেন যে, সাহিলকে নিয়ে হত্যা করেছেন সৌরভকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ