1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর অফিসে এসে গুলি

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

অনলাইন ডেস্ক
‎রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে এক ব্যবসায়ীর অফিসে ঢুকে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যায় শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী ব্যবসায়ী মনির হোসেন জানান, চারদিন আগে একটি বিদেশি নাম্বার থেকে বার্তা আদান প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে ফোন দেওয়া হয়। ক্যাপ্টেন ঈমন পরিচয়ে তার কাছে ঈদের সালামি চায়। এর চারদিন পর একদল সন্ত্রাসী তার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে।

‎ওই বাড়ির কেয়ারটেকার জেহাদুল ইসলাম জানান, ইফতারের পর সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে তিনজন লোক আসেন। এর মধ্যে একজন মোটরসাইকেলের ওপর বসে থাকে।

বাকি দুজন অফিসে প্রবেশ করেই বলে ক্যাপ্টেন ইমনের সঙ্গে যোগাযোগ করোস না ক্যান। এরপরেই বন্দুক বের করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে তারা। এ সময় মোটরসাইকেলে আসা আরেকজন তা ভিডিও করছিল

মনির হোসেন বলেন, ‘চারদিন আগে আমাকে একটি বিদেশি নাম্বার থেকে ফোন করে ইমন পরিচয়ে ঈদ উপলক্ষ্যে দেখা করতে বলে। সোমবার তিনবার হোয়াটসঅ্যাপে ফোন করে। আমি ফোন না ধরায় আমার অফিসে এসে প্রকাশ্যে গুলি করে। গুলির সময় আমি অফিসে ছিলাম না। আমাকে স্টাফরা ফোন করার সঙ্গে সঙ্গে আমি অফিসে এসে পুলিশকে খবর দেয়।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ