২৬/০৫/২০২৬ইং তারিখে, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী-০১ জন ও বিজিবি কর্তৃক ৩৬ কেজি গাঁজা সহ আসামী-০১ জনকে গ্রেফতার করা হয় জিআর পরোয়ানাভূক্ত আসামী-০১ জন সহ মোট গ্রেফতার-০৩ জন।
১ম অভিযান
ইং ২৬/০৫/২০২৬ তারিখ ব্রাহ্মণপাড়া থানার এসআই(নিঃ) মোঃ মাহতাব হোসাইন অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণপাড়া থানাধীন ৩নং চান্দলা ইউপি’র সবুজ পাড়া সাকিনস্থ জনৈক হাশেম হাজী বাড়ীর সামনে ব্রাহ্মণপাড়া টু মিরপুরগামী পাকা রাস্তার উপর হইতে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী- মোঃ আনোয়ার(৫০), পিতা-মৃত জাহের মিয়া, মাতা-মৃত সালেহা খাতুন, সাং-শাহাপুর (মহরম আলী বাড়ী), ওয়ার্ড নং-০১, পোঃ কসবা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
২য় অভিযান
ইং ২৬/০৫/২০২৬ তারিখ বিজিবি কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউপিস্থ আশাবাড়ি সাকিনে সীমান্তের মেইন পিলার ২০৫৯/৫ এস হইতে আনুমানিক ১ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে শশীদল রেলক্রসিং সেলিমের চা এর দোকানের সামনে থেকে ৩৬ কেজি গাঁজা সহ আসামী- মোঃ আবুল মিয়া (৪০), পিতা- মৃত আব্দুর রহমান, গ্রাম-খাপুরা (পোস্ট-রাজাচাপিতোলা) , থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
৩য় অভিযান
ইং ২৬/০৫/২০২৬ তারিখ ব্রাহ্মণপাড়া থানার এএসআই(নিঃ) মোঃ নাছির উদ্দিন অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানাভুক্ত আসামী-মোঃ সুমন মিয়া @ দুলাল, পিতা-মোঃ বাচ্চু মিয়া, মাতা-মায়া আক্তার, সাং-দক্ষিণ শশীদল, থানা-ব্রাক্ষণপাড়া, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply