1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন কিরণ ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল পদ পার্থী

খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন হাজারো মানুষ। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। অবশেষে স্থানীয়দের সেই দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে বড় বড় গর্তে পানি জমে প্রায়ই ঘটত দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিনেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নাছির উদ্দীন নাছিরের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে পুরো এলাকায়।

এলাকাবাসী বলেন, “মানুষের কষ্ট দেখে একজন রাজনৈতিক নেতা নিজের টাকায় রাস্তা মেরামতে নেমেছেন—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমরা দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানাই।”

এ বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন,
“এ সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকবো।”

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ, নোবিপ্রবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়দের প্রত্যাশা, অস্থায়ী সংস্কারের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সড়কটির স্থায়ী উন্নয়ন কাজও বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ