আবু সাঈদ চৌধুরী
পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ যেন একসাথে মিশে সৃষ্টি করেছে এক অপূর্ব অনুভূতির জগৎ। ফুলে ফুলে সেজে ওঠা প্রকৃতি, হৃদয়ে ভালোবাসার দোলা আর চারপাশে উৎসবের আমেজ—এই আবেগঘন মুহূর্তে গাজীপুর মহানগরীর পুবাইল সহ সারাদেশ জুড়ে বইছে ঈদের আনন্দের ঢেউ।
এই আনন্দঘন পরিবেশে রাশেদুল ইসলাম কিরণ ৫৭ নং কাউন্সিল পদ পার্থী সর্বস্তরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, ব্যবসায়ী, কলাকুশলী, নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি তার এই শুভেচ্ছা যেন হয়ে উঠেছে ভালোবাসার এক উজ্জ্বল বার্তা।
এক আবেগময় শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর আসে এক মাসের সিয়াম সাধনার পর, আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে।
তিনি আরও বলেন, রমজানের ত্যাগ ও ইবাদতের মধ্য দিয়ে মানুষের মাঝে যে মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, তা ঈদের আনন্দকে আরও গভীর করে তোলে। যাকাত ও ফিতরা আদায়ের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা—এই বার্তাও তুলে ধরেন তিনি।
বসন্তের মৃদুমন্দ হাওয়ায় যখন দোল খায় কচি পাতার সবুজ, তখনই ঈদের খুশিতে মেতে ওঠে নারী-পুরুষ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন। সবাই মিলে ভাগাভাগি করে নেয় ভালোবাসা, তৈরি করে আনন্দের রঙিন পসরা। সেই ভালোবাসার মেলবন্ধনেই গড়ে ওঠে এক সুন্দর, সম্প্রীতির সমাজ।
নিজ এলাকার মানুষদের উদ্দেশ্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন, এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। সকল হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একসাথে এগিয়ে যেতে পারি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথে।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, সবার জীবনের গুনাহ মাফ করে নেক আমলে ভরপুর করে তুলুন, আর ঈদের এই পবিত্র আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। বসন্তের সুবাস আর ঈদের খুশি—দুইয়ে মিলে হোক ভালোবাসা, সম্প্রীতি আর আনন্দে ভরা এক নতুন সূচনা।
Leave a Reply