1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা নরসিংদীর শিবপুর শেরপুর গ্রামে ১২ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকি। গঙ্গাচড়া বেতগাড়ী গরুর হাটে সরকারি নীতিমালা ভেঙে প্রকাশ্যে অতিরিক্ত অর্থ আদায় খানাখন্দে মৃত্যু ফাঁদ! অবশেষে সুবর্ণচরে স্বস্তি ফিরালেন নাছির উদ্দীন নাছির ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নারীর টানে বাড়ি ফেরা মানুষের বাংলাদেশ প্রেস ময়মনসিংহ বিভাগীয় কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ব্রাহ্মণপাড়া থানা ও বিজিবির বিশেষ পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ০৩ আমতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: চাকা ফেটে ব্রিজে ধাক্কা, প্রাণ গেল হেল্পারের পুবাইলে সর্বস্তরের জনগণকে ঈদুল আজহা শুভেচ্ছার জানিয়েছেন জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহিনকে সংবর্ধনা

  • প্রকাশকাল: সোমবার, ১ জুন, ২০২৬

পঞ্চগড়-ঠাকুরগাঁও পুনঃসংযোগে জোর, উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান —

নুরে আলম শাহ, স্টাফ রিপোর্টার:পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহিনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে) আটোয়ারী উপজেলার নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ড. ইসরাফিল শাহিনের শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার বিকাশে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে তাঁকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।সংবর্ধনার জবাবে বক্তব্য রাখতে গিয়ে ড. ইসরাফিল শাহিন উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁও একই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ জেলা। ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও বিভিন্ন ক্ষেত্রে দুই জেলার মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মানুষের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে দুই জেলার মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক পুনঃস্থাপন (রিকানেক্ট) করা সময়ের দাবি। আঞ্চলিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।উন্নয়নের স্বার্থে দুই জেলার মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ড. ইসরাফিল শাহিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ