1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

মঙ্গলবার ( ২৫ মার্চ ) নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্য হলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মানবিক ব্যক্তিত্ব ও টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ এর আজীবন দাতা সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য পে-অর্ডারের মাধ্যমে ৩,০০,০০০/=( তিন লক্ষ) টাকা সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহবয়ক মো: জাবের ও সদস্য সচিব কাউচার আহম্মেদ সৈয়দ হারুন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষকগণের উপস্থিতিতে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ নুরুল হুদা এর নিকট পে-অর্ডার হস্তান্তর করেন।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা পোষণ করেন, সৈয়দ পরিবারের হাত ধরেই অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ, সিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সহ ৫নং অর্জুনতলা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ।

অত্র এলাকার অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কল্যাণে লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর মতো মানবিকতার চর্চায় এগিয়ে আসুক মহানুভবতার ব্যক্তিবর্গ। সমাজের মহানুভবতার এই মানুষ গুলোর জন্য সাধারণ মানুষের দোয়া ও শুভকামনা অম্লান থাকবে যুগ যুগ ধরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ