ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি ঃ
গত ৩০-১০-২০২৬ ইং তারিখে রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় পৌর শহরের আরামবাগ এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের তৃতীয় তলায় ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে এক জরুরী সভা আয়োজন করা হয়। উক্ত সভায় ক্লাবের সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কন্ঠভোটের মাধ্যমে
মোঃ শফিকুল ইসলাম কে সভাপতি ও রাব্বি খান কে সাধারণ সম্পাদক করে
১৩ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়।নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক গণমাধ্যমকে জানান তারা মুকুল ফৌজ ক্লাবকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যকে সাথে নিয়ে কাজ করবে এবং একই সাথে সকলের সহযোগিতা কামনা করেন।ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন।
Leave a Reply