1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি রাজনীতি নয়, জনসেবাই অঙ্গীকার: মানুষের সুখ-দুঃখের পাশে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কচুয়ায় মাদ্রাসার পাশে সন্দেহজনক অবস্থায় পানির ব্যাটারি ও ফ্যানের বডি উদ্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চলন্ত বাসে স্ট্রোক করে চালকের মৃত্যু, বিচক্ষণতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন দিনাজপুর বীরগঞ্জ স্লুইসগেটে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ পানছড়িতে শিশুদের হাতে পবিত্র কুরআন, আনন্দঘন পরিবেশে সবক প্রদান অনুষ্ঠান

আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী ব্রিজ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা ব্রিজটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষকে। এ অবস্থায় হলদিয়ার মতো মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন বক্তারা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গুলিশাখালী ইউনিয়নের প্রায় ৬০ হাজার মানুষসহ আশপাশের চারটি ইউনিয়নের অসংখ্য মানুষ প্রতিদিন খেকুয়ানী ব্রিজ দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও নতুন করে নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

বক্তারা আরও বলেন, ব্রিজটি নির্মাণের দাবিতে বিগত সরকারের আমলেও দীর্ঘদিন ধরে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি হলদিয়ায় ব্রিজ ভেঙে একই সঙ্গে নয়জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা স্মরণ করে তাঁরা বলেন, খেকুয়ানী ব্রিজ ভেঙে একই ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে? তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটার আগেই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তাঁরা।

গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এইচ এম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন মোল্লা, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি জিয়াদুল করিম, যুবদলের সাবেক ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবির পঞ্চায়েত, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা, চাওড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোমেন আকন এবং ইউপি সদস্য আবদুস সাত্তার হাওলাদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ