1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি নয়, জনসেবাই অঙ্গীকার: মানুষের সুখ-দুঃখের পাশে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কচুয়ায় মাদ্রাসার পাশে সন্দেহজনক অবস্থায় পানির ব্যাটারি ও ফ্যানের বডি উদ্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চলন্ত বাসে স্ট্রোক করে চালকের মৃত্যু, বিচক্ষণতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন দিনাজপুর বীরগঞ্জ স্লুইসগেটে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ পানছড়িতে শিশুদের হাতে পবিত্র কুরআন, আনন্দঘন পরিবেশে সবক প্রদান অনুষ্ঠান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ১৩ আধুনিক গানের পর পল্লীগীতিতে গীতিকার রেজাউল করিম জীবন

চলন্ত বাসে স্ট্রোক করে চালকের মৃত্যু, বিচক্ষণতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

এস কে জাফর আলম কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা এলাকায় চলন্ত বাসে হঠাৎ স্ট্রোক করে শাহজাহান (চালক) নামে এক দূরপাল্লার পরিবহন চালকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আগে অসুস্থ অবস্থায়ও অসাধারণ বিচক্ষণতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে বাসটি নিরাপদে সড়কের পাশে থামিয়ে দেন তিনি। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাসে থাকা যাত্রীরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহজাহানের বাড়ি কুমিল্লা জেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার শহর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ‘লাল সবুজ’ পরিবহনের একটি দূরপাল্লার বাস। বাসটি রামুর জোয়ারিয়ানালা এলাকায় পৌঁছালে চালক শাহজাহান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় নিজের শারীরিক অবস্থার অবনতি বুঝতে পেরে তিনি বাসের নিয়ন্ত্রণ ধরে রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে গাড়িটি মহাসড়কের পাশে নিরাপদ স্থানে থামিয়ে দেন।

বাসটি নিরাপদে থামানোর পরপরই চালক অসুস্থ হয়ে পড়েন। এ সময় বাসের সহকারী ও যাত্রীরা তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে বাসের সহকারী গাড়ি চালিয়ে তাঁকে ঈদগাঁও স্টেশনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

চালকের মৃত্যুর খবর ইতোমধ্যে তাঁর পরিবারের সদস্য ও সন্তানদের জানানো হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, মৃত্যুর আগমুহূর্তেও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বাস থামানোর ঘটনায় চালক শাহজাহানের দায়িত্ববোধ ও বিচক্ষণতার প্রশংসা করেছেন অনেকে। একই সঙ্গে দূরপাল্লার গণপরিবহনের চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই এবং অসুস্থ অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন যাত্রীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ