1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতি নয়, জনসেবাই অঙ্গীকার: মানুষের সুখ-দুঃখের পাশে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কচুয়ায় মাদ্রাসার পাশে সন্দেহজনক অবস্থায় পানির ব্যাটারি ও ফ্যানের বডি উদ্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চলন্ত বাসে স্ট্রোক করে চালকের মৃত্যু, বিচক্ষণতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন দিনাজপুর বীরগঞ্জ স্লুইসগেটে ওয়াকওয়ে, শিশুপার্ক ও বিনোদন কেন্দ্র নির্মাণের উদ্যোগ রূপগঞ্জে যুবলীগ নেতা আজিজুল মালুমের বিরুদ্ধে দলীয় পরিচয় বদল ও ভূমিদস্যুতার অভিযোগ রংপুরে বেওয়ারিশ কুকুরের কাঁমড়ে আহত ১২ পানছড়িতে শিশুদের হাতে পবিত্র কুরআন, আনন্দঘন পরিবেশে সবক প্রদান অনুষ্ঠান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেফতার ১৩ আধুনিক গানের পর পল্লীগীতিতে গীতিকার রেজাউল করিম জীবন

সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধিঃ

‘রক্ত দিন, জীবন বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তাহমিদুর রহমান মাশুকসহ মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর নির্বাহী পরিচালক মো. ফাহমিদুল ইসলাম মোল্লা রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংস্থাটির উপদেষ্টা মো. আহসান হাবীব (হিটলু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুমারবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম সোহাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আয়োনার হোসেন রানা, জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মন্ডল ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাঘাটা উন্নয়ন সংস্থার উপদেষ্টা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক রউফ, গাইবান্ধা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, জেলা রক্ত বিষয়ক সম্পাদক খালিদ হাসান, সাঘাটা উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক কাজল দেব, নিরব মোল্লা, রনি, নাইম ও সোহেল রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS)-এর এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন মানবিক ও জনকল্যাণমূলক আয়োজনকে স্বাগত জানান উপস্থিত অতিথি ও স্থানীয়রা।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সাঘাটা উন্নয়ন সংস্থা (SUS) ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ