বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া আলিম মাদ্রাসার পশ্চিম পাশে রানার বালির গোলার সামনে সন্দেহজনক অবস্থায় একটি পানির ব্যাটারি ও পাখাবিহীন সিলিং ফ্যানের বডি পড়ে থাকতে দেখা গেছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা মালামালগুলো দেখতে পান।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, মালামালগুলো অন্য কোনো স্থান থেকে চুরি করে আনা হয়ে থাকতে পারে। তবে রহস্যজনক বিষয় হলো, পরবর্তীতে উদ্ধার হওয়া মালামালগুলো দাখিল মাদ্রাসার সামনে মতলবের দোকানের সামনে এনে রাখা হয়।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মালামালগুলো কোথা থেকে আনা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত এবং কেন এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
Leave a Reply