1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ যশোরের ভোজগাতী ইউনিয়নে জামায়াতের শতাধিক মোটরসাইকেল শোডাউন দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি রাজনীতি নয়, জনসেবাই অঙ্গীকার: মানুষের সুখ-দুঃখের পাশে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কচুয়ায় মাদ্রাসার পাশে সন্দেহজনক অবস্থায় পানির ব্যাটারি ও ফ্যানের বডি উদ্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চলন্ত বাসে স্ট্রোক করে চালকের মৃত্যু, বিচক্ষণতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন

ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২

  • প্রকাশকাল: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় কম্বলসহ একটি কার্গো গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের উকিলবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ফারুকের খাবার হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪২০ পিস ভারতীয় কম্বল, ছয় চাকার একটি ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি, একটি টেকনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব কম্বল ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ