1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, গুরুতর আহত ২ সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ যশোরের ভোজগাতী ইউনিয়নে জামায়াতের শতাধিক মোটরসাইকেল শোডাউন দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঢাকা-লাকসাম-কক্সবাজার কর্ড লাইন হচ্ছে: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবুল কালামসেলিম চৌধুরী হীরা

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক

  • প্রকাশকাল: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলার পলাতক আসামি মো. হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. হোসেন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেগিল্যার বিল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডেগিল্যার বিল এলাকায় মো. হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্তের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযান শেষে ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে আটক করা হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত ১৪ মে ২০২৬ তারিখে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় ডাক্তার এনামের একটি ফাঁকা জায়গায় রাখা লবণবোঝাই ট্রাকে অভিযান চালায় এসআরবি-১৫-এর সদস্যরা। এ সময় ট্রাকে থাকা লবণের বস্তার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

পরে আটক চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত। মামলা দায়েরের পর থেকে মো. হোসেন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে শনিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশের দাবি, ইয়াবার চালানটির সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মাদকের উৎস এবং চালানের গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আটক মো. হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত জানান, এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।

সীমান্তবর্তী টেকনাফে মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবার ওই চালানের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ