1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়। সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, গুরুতর আহত ২ সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ যশোরের ভোজগাতী ইউনিয়নে জামায়াতের শতাধিক মোটরসাইকেল শোডাউন দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন ঐতিহ্যবাহী মুকুল ফৌজ ক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঢাকা-লাকসাম-কক্সবাজার কর্ড লাইন হচ্ছে: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবুল কালামসেলিম চৌধুরী হীরা

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

  • প্রকাশকাল: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উচ্চশিক্ষিত মোছা. শারমিন মাহবুব। এলাকার সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং ওয়ার্ডকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় উপজেলার বড় শীতলাই এলাকায় নিজ বাড়িতে এ উপলক্ষে এক উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গ্রামের তিন শতাধিক পুরুষ, নারী ও যুবক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শারমিন মাহবুব এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সমস্যার সমাধান, মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং ওয়ার্ডকে একটি মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, এলাকার মানুষের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। বিশেষ করে নারী ও যুবসমাজের উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিতে চান তিনি।

উন্মুক্ত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ