1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, গুরুতর আহত ২ সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ যশোরের ভোজগাতী ইউনিয়নে জামায়াতের শতাধিক মোটরসাইকেল শোডাউন দিনাজপুর বীরগঞ্জে খেলাধুলায় তারুণ্যের উচ্ছ্বাস, সম্প্রীতি ও প্রাণের মেলবন্ধন আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ, নির্মাণের দাবিতে মানববন্ধন সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঢাকা-লাকসাম-কক্সবাজার কর্ড লাইন হচ্ছে: যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবুল কালামসেলিম চৌধুরী হীরা রাজনীতি নয়, জনসেবাই অঙ্গীকার: মানুষের সুখ-দুঃখের পাশে ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন কচুয়ায় মাদ্রাসার পাশে সন্দেহজনক অবস্থায় পানির ব্যাটারি ও ফ্যানের বডি উদ্ধার সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সোনারগাঁয়ে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, গুরুতর আহত ২

  • প্রকাশকাল: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬


স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসাইন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত ২৫ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আলম মিয়া (৫৫)। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কিশোরগাড়ি এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজন হলেন—মো. মনজু ও রোজিনা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা থেকে দুই যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ঢাকার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় পৌঁছালে ঢাকা মেট্রো-গ-২৯-৮৯১৯ নম্বরের একটি দ্রুতগতির প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মো. আলম মিয়া, মো. মনজু ও রোজিনা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আলম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত মো. মনজু ও রোজিনাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. হৃদয় মিয়া বাদী হয়ে প্রাইভেটকারের চালক ফারুক হোসেনকে (৩৫) একমাত্র আসামি করে সোনারগাঁ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৫৭, তারিখ ২৬ অক্টোবর ২০২৩। অভিযুক্ত চালক ফারুক হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাহারপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ