1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীর সেনবাগে প্রাথমিক শিক্ষায় অনিয়মের অভিযোগ : অর্থ উত্তোলন, শিক্ষক উপস্থিতি ও চাকরিবিধি লঙ্ঘন নিয়ে তদন্তের দাবি কচুয়ায় ছাত্রশিবিরের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণ প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত নরসিংদী সুস্থতার বার্তা নিয়ে রায়পুরায় ম্যারাথন, দৌড়ালেন দেশি-বিদেশি প্রায় এক হাজার প্রতিযোগী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ সাভারে অটো-মিশুক ড্রাইভার, এবং -৪০হাজার টাকার ফোন সহ রবিউল মন্ডল (৩০) নামের এক ছেলে নিখোঁজ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চোখের যত্নে সচেতনতা বৃদ্ধির আহ্বান ব্যারিস্টার জাকির হোসেনের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা টেকনাফের সেন্ট মার্টিনে ৪৮ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

  • প্রকাশকাল: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক দুটি বিশেষ অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। ​গত ০৮ অক্টোবর ২০২৬ খ্রিটাব্দ তারিখে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই
অভিযানগুলো পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। এরপর একই এলাকায় আরেকটি বিশেষ টহল দল রাতে অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে। ​উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪৭,৩০০ (সাতচল্লিশ হাজার তিনশত) টাকা। জব্দকৃত মদ ও সিরাপ নিয়ম অনুযায়ী শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
​উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ মোট ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৩৬ বোতল মদ জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে।
​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিহত করতে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ