1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ ক্যাম্প ১৩তম গাইড শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমকে গুলি করে হত্যা নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিহাসপাতালে চিকিৎসাধীন পথে বসার উপক্রম সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম উল্টে নিহত ৩; আহত ৬ নোয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড

কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ ক্যাম্প ১৩তম গাইড শুভ উদ্বোধন

  • প্রকাশকাল: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার বাড়ইপাড়ায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্প এলাকায় সাত দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অনুষ্ঠানে ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশ নেন। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে। ক্যাম্পে তাঁবু স্থাপন, প্রকৃতিনির্ভর কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীদের নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ