1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমকে গুলি করে হত্যা নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিহাসপাতালে চিকিৎসাধীন পথে বসার উপক্রম সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর বাগেরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, টমটম উল্টে নিহত ৩; আহত ৬ নোয়াখালী পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান, দুজনের কারাদণ্ড গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিহাসপাতালে চিকিৎসাধীন

  • প্রকাশকাল: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (আনুমানিক সিএনজি চালক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে ঢাকায় নেওয়ার প্রয়োজন হতে পারে।
​আজ রবিবার (০৪ অক্টোবর) সকালে এই ঘটনাটি জানাজানি হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাউরফতেপুর ইউনিয়ন এলাকায় কে বা কারা ওই ব্যক্তিকে মারধর করে রক্তাক্ত ও অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মীদের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে গুরুতর আহত অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর শারীরিক অবস্থা বেশ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ঢাকায় স্থানান্তর করার প্রয়োজন হতে পারে। কিন্তু তাঁর কোনো পরিচয় বা স্বজনের সন্ধান না পাওয়ায় পরবর্তী করণীয় নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির পরিচয় বা তাঁর পরিবারের কোনো সন্ধান যদি কারো জানা থাকে, তবে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ