বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলার মসনী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কচুয়া দক্ষিণ থানা শাখার অন্যতম উপশাখা বাধাল ইউনিয়ন শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, সিরাত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহমেদ আব্দুল্লাহ, জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল আল মামুন, জেলা দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক সাইফুল ইসলাম এবং কচুয়া দক্ষিণ থানা শাখার সভাপতি জুনাইদ ইসলাম। এ সময় মসনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ দাসও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, সিরাত আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ধরনের শিক্ষামূলক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং ইসলামের ইতিহাস ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনে উৎসাহিত করবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply