1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ ক্যাম্প ১৩তম গাইড শুভ উদ্বোধন কালিয়াকৈরে বাসাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি কক্ষ জিনিসপত্র পুড়ে ছাইফায়ার সার্ভিসের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চাঁপাইনবাবগঞ্জে ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমকে গুলি করে হত্যা নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তিহাসপাতালে চিকিৎসাধীন পথে বসার উপক্রম সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা বালুখালী জামায়াত কর্মী নুরুল ইসলামকে কক্সবাজার হাসপাতালে দেখতে গেলেন হোয়াইক্যং ইউনিয়ন আমীর

সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ

  • প্রকাশকাল: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর ও সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ করেছে ৫৩ বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ। আজ রোববার (০৪ অক্টোবর ২০২৬) সকালে পরিচালিত এক যৌথ অভিযানে এগুলো উদ্ধার করা হয়।

​৫৩ বিজিবি সূত্রে জানা যায়, আজ ০৪ অক্টোবর সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপির একটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়।
​সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের মো. কালামের (৩০) বাড়ির সামনের একটি খড়ের স্তূপের নিচে কালো রঙের বালতিতে ককটেল সদৃশ বস্তু দেখতে পায় বিজিবি টহলদল। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ঘিরে রেখে শিবগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করা হয়।
​যৌথ উদ্ধার ও আইনগত ব্যবস্থা
​থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বিজিবি ও পুলিশের যৌথ দল সেখানে তল্লাশি চালিয়ে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উদ্ধারকৃত বস্তুগুলো শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
​
​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ