নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের বিদ্যমান পরিস্থিতি ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন-এর এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১১টায় ঢাকার তোপখানা রোডস্থ মেহেরবা প্লাজার (১০বি) সংগঠনের প্রধান কার্যালয়ে এই সভাটি সফলভাবে সম্পন্ন হয়।উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এডভোকেট হাসনাত কাইয়ুম।
সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু-এর সঞ্চালনায় সভায় সমসাময়িক দেশের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অধিকার কর্মী পরিবেশবিদ ইবনুল সাইদ রানা, বাবর, শুকুর আলী, আসাদুজ্জামান বিকাশ, রুহুল আমিন, কায়সার আহমেদ, হেনা আক্তার, হিমু আক্তার প্রমুখ।সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রান্তিক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়।
তাই বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে ভূমিহীন ও মেহনতি জনতার অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার কোনো বিকল্প নেই। কালো টাকা, চাঁদাবাজি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গঠনে তৃণমূলের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সাংগঠনিক পরিধি বিস্তার এবং আগামী দিনের অধিকার আদায়ের আন্দোলন বেগবান করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply