1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত শিমুল তাইড়ে জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ শাহীন মন্ডল, মসজিদ উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজার সামগ্রী সুপরিচিত কবি-সাহিত্যিক, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সম্পাদিকা, গল্পকার ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : সঠিক পথের দিশা কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি রাজপথ থেকে জনপথে: মেম্বার প্রার্থী নুরুল আমিন রাহুল বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১​ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

শিমুল তাইড়ে জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ শাহীন মন্ডল, মসজিদ উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান

  • প্রকাশকাল: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
শিমুল তাইড়ে জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ শাহীন মন্ডল, মসজিদ উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে জুমার খুতবা প্রদান করেছেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ শাহীন মন্ডল।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তিনি মসজিদে উপস্থিত হয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, নৈতিকতা, পারস্পরিক সম্প্রীতি ও মানবকল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে আলোচনা করেন।

খুতবা শেষে শিমুল তাইড় আহলে হাদীস জামে মসজিদের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ কমিটির হাতে এককালীন ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা অনুদান তুলে দেন আব্দুল্লাহ শাহীন মন্ডল।

এ সময় মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব আব্দুল্লাহ আনছারী, কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম মিয়া, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ আমিনুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদানের জন্য আব্দুল্লাহ শাহীন মন্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা আশা প্রকাশ করেন, তাঁর এই সহযোগিতা মসজিদের উন্নয়ন ও সংস্কারমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুতবা ও অনুদান প্রদান শেষে উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর কাছে দোয়া করেন। পবিত্র খুতবার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা, ঈমান-আমল মজবুত করা এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার তাওফিক যেন মহান আল্লাহ সবাইকে দান করেন—এ দোয়া করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ