1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

নবীনগরে দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিল ডাকাতদল

  • প্রকাশকাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
নবীনগরে দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিল ডাকাতদল

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন শ্রীরামপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কাজল মিয়া (৬৫), পিতা-মৃত সুদন মিয়ার দোচালা টিনের বসতঘরে অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল সিঁধ কেটে প্রবেশ করে এই ডাকাতি সংঘটিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় বসতঘরে গৃহকর্তা কাজল মিয়াসহ মোট ৩ জন লোক উপস্থিত ছিলেন।

সংঘবদ্ধ ডাকাতদল সিঁধ কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি ও ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ঘরে থাকা আনুমানিক দুই ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩,৯৫,০০০ (তিন লক্ষ পচানব্বই হাজার) টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
ডাকাতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) এবং নবীনগর থানার অফিসার ইনচার্জসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িত ডাকাতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ