1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

সাঘাটায় বিদ্যুৎ বিলে অসংগতি

  • প্রকাশকাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
সাঘাটায় বিদ্যুৎ বিলে অসংগতি
সাঘাটায় বিদ্যুৎ বিলে অসংগতি

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটায় পল্লী বিদ্যুতের এক গ্রাহকের ব্যবহৃত ইউনিটের তুলনায় প্রায় ৫০ গুণ বেশি ইউনিট দেখিয়ে বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী গ্রাহক ও তার পরিবার।

ভুক্তভোগী গ্রাহক সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের মৃত মজিবর রহমান। তার পল্লী বিদ্যুতের হিসাব নম্বর ১০৬৫০২০৬৪১১৯৫।

সরেজমিনে মিটারটি পরিদর্শন করে দেখা যায়, পূর্ববর্তী জুলাই/২০২৬ ইং থেকে আগস্ট/২০২৬ ইং পর্যন্ত ব্যবহৃত ইউনিট ছিল ১০০ ইউনিট। অথচ আগস্ট/২০২৬ ইং চলতি মাসে ওই গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে ৩২১৫ ইউনিট। বিভিন্ন চার্জ যুক্ত করে গ্রাহকের বিদ্যুৎ বিল দেখানো হয়েছে ৫৬ হাজার ৪৪৪ টাকা।

গ্রাহকের পরিবারের দাবি, তাদের বাড়িতে মাত্র ১টি বৈদ্যুতিক ফ্যান ও ১টি ৫ ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করা হয়। এত কম বিদ্যুৎ ব্যবহারের পরও ৩২১৫ ইউনিটের বিল আসায় তারা বিস্মিত ও দুশ্চিন্তায় পড়েছেন।

বিষয়টি নিয়ে মিটার নামীয় গ্রাহকের ভাইপো সোলায়মান বলেন, “বিলের কাগজ পেয়ে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। এলাকাজুড়ে হৈচৈ শুরু হয়। শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিলের কাগজ হাতে দেয় পল্লী বিদ্যুতের বিল বিতরণকারী। বিষয়টি জানাজানি হলে বিল বিতরণকারী পুনরায় এসে বিলের কাগজ নিয়ে সটকে পড়ে। এসময় তার নাম জানা যায়নি। এরকম বিদ্যুৎ বিলে গ্রাহক হয়রানির শিকার হয়।”

এদিকে, একই এলাকার আরও কয়েকজন গ্রাহক বিদ্যুৎ বিল বেশি আসায় ক্ষোভ প্রকাশ করেছেন। ঐ এলাকার মিটার গ্রাহক নজরুল ইসলামের মেয়ে বলেন, “আমার নতুন মিটারেও বিল বেশি এসেছে।”

এমন ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল দেখে এলাকার সচেতন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গ্রাহকদের অভিযোগ, ভুল বিলের কারণে তাদের হয়রানি ও দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে।

এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান বলেন, “বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম মারফত অবগত হয়েছি। মিটারটি নতুন দেওয়া হয়েছে ওই গ্রাহককে। পূর্বের গ্রাহকের হিসাব অনুযায়ী বিল তোলা হয়েছে মনে হচ্ছে। অফিস খুললেই বিষয়টি দেখা হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ