1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

পাঁচবিবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
পাঁচবিবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:৮ সেপ্টেম্বর/২৬
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রেলি ও আলোচনা সভার মধ্যদিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২৬ পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে রেলি শেষে আলোচনা সভা হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমের সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে প্রতিটি মানুষের মধ্যে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের সাক্ষর জ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। তাঁরা আরো বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল ভিত্তি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম জোবায়ের আলম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক/শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ