নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
সীমান্তে চোরাচালানীর সময় মালিকবিহীন অবস্থায় (পলাতক আসামী-০২ জন) ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-৩,০০০ পিস এবং ভারতীয় মদ -০১ বোতল আটক।মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক ভোর ২.২০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার-২৩৬/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং-৪৪২৭৫৫ ম্যাপসীট নং-৭৮সি/০৮) কৃষ্ণসুদা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩,০০০ পিস এবং ভারতীয় মদ ০১ বোতল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ৪,৫১,৫০০/- (চার লক্ষ একান্ন হাজার পাঁচশত) টাকা। গোয়েন্দা তথ্য অনুযায়ী উক্ত চোরাচালানের সাথে পলাতক আসামী (১) মোঃ সাদেকুল ইসলাম (২৮), পিতা মোঃ নাইমুল ইসলাম এবং (২) মোঃ হযরত আলী (৩৫), পিতা মোঃ মতিরুল উভয়ের ঠিকানা গ্রামঃ কৃষ্ণসুধা, থানাঃ সাপাহার, জেলা নওগাঁ সম্পৃক্ত থাকায় পলাতক আসামী হিসেবে তাদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply