1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

দাগনভূঞায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬ আসামি গ্রেফতার

  • প্রকাশকাল: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
দাগনভূঞায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬ আসামি গ্রেফতার

আবুল হাসনাত তুহিন, ফেনী:

ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দাগনভূঞা থানা এলাকায় ওই ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।

মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে দাগনভূঞা থানা পুলিশ। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের দিকনির্দেশনায় এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান ছয় আসামিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান,মামলার ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ