1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা আপনারা তুলে ধরুন – সাংবাদিকদের মতবিনিময়ে,ওবায়দুর রহমান চন্দন

  • প্রকাশকাল: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা আপনারা তুলে ধরুন - সাংবাদিকদের মতবিনিময়ে,ওবায়দুর রহমান চন্দন

মেহেদী হাসান রাজু, ষ্টাফ রিপোর্টার: ৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন। দল কঠোর হস্তে এসব মৌসুমী পাখিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। কোন অবস্থাতে দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দিবোনা।

শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা স্বৈরাচার ছিল তারা বিতারিড় হয়েছে। আর কেউ যেন স্বৈরাচার না হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। দেশের বিভিন্ন সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর ইরানে যুদ্ধ শুরু হলো। ৬ মাসে তেলে হাজার হাজার কোটি টাকা ভূর্তুকি দিয়েছে সরকার। বিদ্যুৎ, গ্যাসের সমস্যা সহ কিছু কিছু সমস্যা আছে। এগুলো বিগত সরকারের পরিকল্পনাহীনতার সমস্যা। ১৭ বছরে গ্যাসের অনুসন্ধান করা হয়নি, খননও করা হয়নি। বিএনপি সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। এছাড়া সোলার সিস্টেম চালুর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব সমাধানে কিছু সময় লাগবে। প্রধানমন্ত্রী দিনরাত ছুটে বেড়াচ্ছেন, কাজ করছেন। এখন আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। আমরা দেশটাকে সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে চাই।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন, কবির হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, সাংবাদিক আকতার হোসেন বকুল, বিপ্লব চৌধুরী,আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান রাজু, মনোয়ার হোসেন, হাসিবুল হক সানজিদ, আব্দুল হাই সহ জেলা ক্লাবের সাংবাদিকরা।

এসময় বিএনপি নেতা আরও বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কাছে পৌছাতে হলে সাংবাদিকদের প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে পারেন।একই সাথে উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ