1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

  • প্রকাশকাল: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
চাপাই নবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দৈনিক তদন্ত রিপোর্টের জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম পল্লবকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন তিনি।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সাহারী বাটা এলাকায় একটি মুদি দোকানের সামনে বসে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম পল্লব। এ সময় মো. আহাদ আলীসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন তার কাছে গিয়ে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা লাঠি, লাদনা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মো. আরিফুল ইসলাম ওরফে কালু লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
এ ঘটনায় আহাদ আলী (৪৫), আরিফুল ইসলাম ওরফে কালু (২৮), জাহাঙ্গীর (৩২), মাসুদ (২২)সহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
সাংবাদিক শহিদুল ইসলাম পল্লব বলেন, পেশাগত দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করেই তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ