1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না: স্থানীয় সরকারমন্ত্রী ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে বণিক সমিতির নতুন পরিষদের প্রতি আহ্বান ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগেনগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ১৭ জেলে আটক কলকাতায় পালিত হলো বাংলার শিক্ষক দিবস, বিদ্যাসাগরের আদর্শে পথ চলার শপথ কচুয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ,ছবক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত রাজপথের লড়াই থেকে জনসেবার প্রত্যয়ে: মেম্বার প্রার্থী সোহাগ ফকির ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান চাঁপাইনবাবগঞ্জে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নারীপক্ষের আলোচনা নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদপুর ইসলামী পাঠাগার কর্তৃক এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
মোহাম্মদপুর ইসলামী পাঠাগার কর্তৃক এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলার পানছড়িতে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সম্মান জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মোহাম্মদপুর ইসলামী পাঠাগার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকালে মোহাম্মদপুর ইসলামী পাঠাগারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মোহাম্মদপুর ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্টাছড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি ৩ নং ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম।

অনুষ্ঠানে এসএসসি ২০২৬ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এলাকার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করতে হবে। মোহাম্মদপুর ইসলামী পাঠাগার এলাকার শিক্ষা বিস্তারে সবসময় কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার যুব সমাজের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ