1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি আরিফের মটরসাইকেল শোভাযাত্রা

  • প্রকাশকাল: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
চেয়ারম্যান প্রার্থী ইঞ্জি আরিফের মটরসাইকেল শোভাযাত্রা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর/২৬

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান আরিফ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শুক্রবার বিকালে কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের নিয়ে মটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-মহল্লার রাস্তা প্রদক্ষিণ করে। এসময় আরিফুল সাধারণ নারী পুরুষ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

শোভাযাত্রা শেষে এক পথসভায় ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান বলেন, “কুসুম্বা ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে চাই। তরুণদের কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও তরুণ সমাজকে সংগঠিত করার কাজে যুক্ত রয়েছেন। পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান মোটরসাইকেল শোভা যাত্রায় অংশগ্রহণ করা সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এভাবে পাশে থাকা জন্য অনুরোধ করে সবার প্রতি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ