স্টাফ রিপোর্টার তাওলাদ হোসেন
কাঁচপুর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন হাজী মো: সেলিম হক রুমি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাঁচপুর ইউনিয়নকে একটি স্মার্ট ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো: সেলিম হক রুমি।
এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে উন্নয়ন, ঐক্য ও প্রগতির বার্তা ছড়িয়ে দিয়ে তিনি কাঁচপুরের মানুষের অধিকার ও কল্যাণে নিজেকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলাপকালে হাজী মো: সেলিম হক রুমি বলেন, কাঁচপুর ইউনিয়নের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং এলাকায় সুশাসন প্রতিষ্ঠা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলা দূর করে কাঁচপুরকে একটি উন্নত জনপদে পরিণত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও ঘোষণা করেন যে, কাঁচপুর ইউনিয়নকে পুরোপুরি দুর্নীতি ও মাদকমুক্ত রাখা হবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা, শিক্ষা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং মৌলিক নাগরিক সুযোগ-সুবিধাগুলোর মানোন্নয়ন করে একটি জনবান্ধব পরিষদ গঠন করা হবে।
কাঁচপুর ইউনিয়নবাসীর জীবনমানের স্থায়ী উন্নয়ন এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে দলীয় মতপার্থক্য ভুলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এই জননেতা। তিনি বলেন, “আসুন, ঐক্যবদ্ধ হয়ে গড়ি স্মার্ট ও উন্নত কাঁচপুর।”
Leave a Reply