1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

আমিনবাজারে এসবি পুলিশের এসআই কে পিটিয়ে হত্যা

  • প্রকাশকাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আমিনবাজারে এসবি পুলিশের এসআই কে পিটিয়ে হত্যা

ইউসুফ আলী খান

এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও তার রিকশাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক নেমে বৃদ্ধ রিকশা চালককে মারধর শুরু করে। এ ঘটনা দেখে এসবি উপপরিদর্শক আলতাফ হোসেন এগিয়ে যান এবং প্রতিবাদ জানান। প্রতিবাদ করায় প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক তার ওপর চড়াও হয়ে বেধড়ক পেটাতে থাকে। হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহতহন এবং আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে ঢাকার লাগোয়া সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, আমিনবাজার এলাকায় একটি রিকশাকে প্রাইভেটকার চাপা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।

নিহত মোঃ আলতাফ হোসেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার রূপনাই সাধুপাড়া গ্রামের মৃত জুরায়ন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় বসবাস করেন। তিনি ঢাকার মালিবাগে পুলিশের বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক আটটার দিকে সাভারের আমিনবাজার এলাকার বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও তার রিকশাকে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকারে থাকা কয়েকজন যুবক নেমে ওই রিকশা চালককে মারধর করতে শুরু করে। এ ঘটনা দেখে এসবি’র উপপরিদর্শক আলতাফ হোসেন এগিয়ে যান এবং প্রাইভেটকারের আরোহীদের সন্ত্রাসী আচরণ ও বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করেন। একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হয়। পরে তারা আরও লোক ডেকে এনে তাকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। হামলাকারীদের আঘাতে তিনি গুরুতর আহত ও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ