1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

হাঁসের খামারে ডাকাতদের হামলা, খামারির হাত কেটে বিচ্ছিন্ন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
হাঁসের খামারে ডাকাতদের হামলা, খামারির হাত কেটে বিচ্ছিন্ন

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকায় করে এসে একদল সশস্ত্র ডাকাতের হামলায় এক খামারির একটি হাত কেটে বিচ্ছিন্ন করার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার একটি জলাশয় সংলগ্ন হাঁসের খামারে এই নৃশংসতা চালায় দুর্বৃত্তরা।​গুরুতর আহত ওই খামারির বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক প্রায় ৯টার মধ্যে অন্ধকারে একটি নৌকাযোগে একদল সশস্ত্র ডাকাত বিজয়নগরের একটি জলাশয় সংলগ্ন হাঁসের খামারে হানা দেয়।

খামারিকে জিম্মি করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতদল তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে নৃশংসভাবে তার একটি হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং খামারের সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

​পরে গোঙানি ও চিৎকার শুনে পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও পঙ্গু অবস্থায় উদ্ধার করেন। রাতেই তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

​এই লোমহর্ষক ও নৃশংস ডাকাতির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় সুনির্দিষ্ট মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ