আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের উদ্যোগে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা ও কলম তুলে দেওয়া হয়।
মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও মোহাম্মদপুর ইসলামি পাঠাগারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সভাপতি মোঃ আমিন, কোষাধ্যক্ষ মোঃ নাহিদুল ইসলাম, স্থানীয় সম্মানিত ব্যক্তি মোঃ সুজন এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামনা চাকমা।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পাঠাগারের সদস্যবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply