1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভাইগড় সীমান্তে পুশ-ইনের চেষ্টা ২০ বিজিবি কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফ রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ

ধামরাইয়ে ইউপি সদস্য কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

  • প্রকাশকাল: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে ইউপি সদস্য মোঃ বাবুল হোসেন (৫০) কে কুপিয়ে হত্যার আলোচিত ঘটনার বিশেষ অভিযানের মাধ্যমে এজাহারভোক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এক ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত আসামিরা হলেন অনিক, আয়নাল ও শয়ন।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের আকসির নগরে সরিষা মাড়াই করার সময় পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি মেম্বার মো. বাবুলকে তার স্ত্রীর সামনে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে ৯, ১১ ও ১২ নম্বর আসামি অনিক, শয়ন ও আয়নালকে মানিকগঞ্জের সিঙ্গাইর, ধামরাইয়ের কুল্ল্যা এবং আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ