1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন

  • প্রকাশকাল: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
অনিয়ম ও হয়রানির অভিযোগে পাসপোর্ট অফিসের ডিডি শাহজাহান কবির বদলি, স্থলাভিষিক্ত হালিমা খাতুন

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের পদে পদে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগের মুখে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মো. শাহজাহান কবিরকে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে যশোরের ডিজাস্টার রিকভারি সেন্টারের (ডিআরসি) উপ-পরিচালক হালিমা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।

​গত ৩০ আগস্ট (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত জানানো হয়।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত উভয় কর্মকর্তাকে গত ৩১ আগস্টের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় ৩১ আগস্ট অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ (Stand Release) বলে গণ্য হবেন।

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে যোগদানের পর থেকেই উপ-পরিচালক শাহজাহান কবিরের বিরুদ্ধে ফাইল আটকে রাখা, অতিরিক্ত ফি আদায় এবং সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি করার গুরুতর অভিযোগ ওঠে। পাসপোর্ট অফিসের দালাল চক্রের দৌরাত্ম্য ও তার খামখেয়ালি আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ।

তার এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে স্থানীয়দের মাঝে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

এই বদলির আদেশের খবর ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সচেতন নাগরিকদের জোরালো দাবি, শুধুমাত্র প্রশাসনিক বদলিই শেষ কথা হতে পারে না; বরং সাবেক ডিডি শাহজাহান কবিরের মেয়াদে সংঘটিত যাবতীয় অনিয়ম, দুর্নীতি ও হয়রানির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

নতুন কর্মকর্তা যোগদানের মাধ্যমে পাসপোর্ট অফিসের সেবার মান উন্নত হবে এবং দালালমুক্ত পরিবেশ তৈরি হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ