1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থীর উঠান বৈঠক পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় গরু আটক। ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমীনের খাগড়াছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, ৫৩ বোতল উদ্ধার নিখোঁজের কয়েক ঘণ্টা পর টেকনাফে দুই কিশোর-কিশোরী উদ্ধার শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত: শারদীয় দুর্গোৎসবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে বস্ত্র ও অর্থ বিতরণ শারদীয় দুর্গাপূজা ২০২৬উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত নিয়োজিতদের উদ্দেশ্য ব্রিফিং অনুষ্ঠিত রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন। লাকসাম গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাসুদ রানা বেল্লালের নির্বাচনি মতবিনিময় সভা কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শামীম হাসান রাবুর শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

কলকাতায় ন্যাশনাল স্পোর্টস ডে-তে অনলাইন-অফলাইন কম্বো যোগাসনে নজির গড়ল জেনিথ

  • প্রকাশকাল: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
কলকাতায় ন্যাশনাল স্পোর্টস ডে-তে অনলাইন-অফলাইন কম্বো যোগাসনে নজির গড়ল জেনিথ

লুতুব আলি, কলকাতা

হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয়ারমেন্ট ফোরাম।

সংগঠনের উদ্যোগে আয়োজিত হল অনলাইন ও অফলাইন কম্বো যোগাসন প্রতিযোগিতা। শনিবার অনাথ বন্ধু সমিতির সভাকক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ মহিলা পরিচালিত সংগঠনের কান্ডারী সুষমা নন্দী

এই সংগঠনটির বিশেষত্ব হল এটি পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। আর এই নারীশক্তির মূল কান্ডারী হলেন সংগঠনের সভাপতি সুষমা নন্দী। একজন দক্ষ সংগঠক, যোগগুরু এবং নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে তিনি ইতিমধ্যেই রাজ্যে পরিচিত মুখ। তাঁর অক্লান্ত পরিশ্রম, সুদূরপ্রসারী ভাবনা ও মাতৃসুলভ নেতৃত্বেই জেনিথ আজ সারা বাংলার যোগাসন প্রেমীদের কাছে ভরসার নাম হয়ে উঠেছে। শুধু প্রতিযোগিতা নয়, ঘরে ঘরে মেয়েদের আত্মনির্ভর করে তুলতেই তাঁর এই লড়াই বলে মনে করেন উপস্থিত সকলেই।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপতী ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক প্রেমী মানুষ লুতুব আলি।

উপস্থিত ছিলেন ফোরামের চিফ কুসুম ভট্টাচার্য, সভাপতি সুষমা নন্দী, সম্পাদক রিম্পা মন্ডল কাঁড়ার সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন তনুশ্রী জানা, ঋষিতা পাল, টিনা চ্যাটার্জি, মৈত্রী আওন, মঞ্জুলা ব্যানার্জি, অপর্ণা আদক ঘোষ, সরস্বতী বিশ্বাস, শম্পা ভৌমিক, সুষমা নন্দী, বৈশাখী খাঁ, যিশা কাঁড়ার ও মিঠু পাখিরা। ইজি স্কোরিংয়ের দায়িত্বে ছিলেন ময়ূরাক্ষী পাখিরা এবং ময়ূখী পাখিরা। এই স্কোরিংয়ের জন্য অ্যাপস তৈরি করেছেন প্রবাসী বাঙালি বিক্রমজিৎ।

সভাপতি সুষমা নন্দী জানান, এই প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় বিভাগে প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেয়, সুদূর আসাম থেকেও প্রতিযোগীরা এসে সফলতা অর্জন করেছে। প্রত্যেককে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ