1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাংসদ জয়নুল আবদিন ফারুকের নির্দেশে ফের শুরু সেনবাগ-সোনাইমুড়ী সড়কের সংস্কার কাজ ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—ঠাকুরগাঁওয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ‎বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা কালিয়াকৈরে গ্যাস সংকটের কারনে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত বিপাকে কারখানার মালিক নরসিংদীতে মানব পাচার মামলার আসামি জাকির হোসেন কারাগারে ‎বাগেরহাটে জলাতঙ্কের ঝুঁকি রোধে বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে টিকাদান কর্মসূচি শুরু ফেনী সীমান্তে একরাতে বিজিবির অভিযানে ৫২ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় পণ্য ও ৩৪ কেজি গাঁজা জব্দ মদনে পুত্রের দায়ের কুপে পিতার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত আলুচাষী ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ, বীরগঞ্জে৫ হিমাগারে ৭ কোটি ২৯ লাখ ৬ হাজার টাকা অবৈধ অতিরিক্ত ভাড়া আদায়

সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ

  • প্রকাশকাল: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
সামাজিক সম্প্রীতি জোরদারে টেকনাফে দুই স্থানে সংহতি সমাবেশ

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:

ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে এবং সেড (SHED) ও একশনএইড বাংলাদেশের বাস্তবায়নে কক্সবাজারের টেকনাফে ‘Solidarity Gathering’ বা সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই দিনে একই সময়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় প্রায় চার শতাধিক মানুষের সমাগম ঘটে। একই সময়ে মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও স্থানীয়দের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই স্থানের অনুষ্ঠান টকির মাধ্যমে পারস্পরিক সমন্বয় করা হয়।ক্যাম্প-২৪-এর অনুষ্ঠান পরিচালনা করেন সুরমা ইয়ুথ পিস ক্যাফের ইয়ুথ পিসবিল্ডার আদনান সামি। শপথ পাঠ করান সুরমা ইয়ুথ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফান। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাম্প-২৪-এর পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান ও বিবি জাহান।অনুষ্ঠানে চামচ-মার্বেল, বস্তা দৌড়, লুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারের বিভিন্ন গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান মুখর হয়ে ওঠে।ক্যাম্প-২৪-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প ইনচার্জ (CIC) শাহরিয়ার বিন মান্নান। এ সময় ক্যাম্প-২৪-এর প্রকৌশল ফোকাল ক্লিন্টনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, একই কর্মসূচির অংশ হিসেবে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার-নাইক্যংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রাহামা আক্তার। এ অনুষ্ঠানে খেলাধুলা পরিচালনা করেন তানজিনা হাসান জয়া, কাকন দাস ও হালিমা। শপথ পাঠ করান তানজিনা হাসান জয়া।
বিদ্যালয় প্রাঙ্গণের আয়োজনে চামচ-মার্বেল খেলা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিশু-কিশোর ও তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা, শান্তি ও সামাজিক সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ